করোনায় আক্রান্ত কি না-জানাবে ফেসবুক বট

২৪ মার্চ, ২০২০ ০০:৫০  
ফেসবুক মেসেঞ্জারে কিছু প্রশ্নের সঠিক উত্তর দিলেই শনাক্ত হবে আপনি করোনা ভাইরাসে আক্রান্ত কি না? নো-করোনা বট টুলস তৈরি করে এই সুবিধা চালু করেছে দেশের প্রথম ডিজিটাল বিজ্ঞাপনী সংস্থা ও আইটি প্রতিষ্ঠান অ্যানালাইজেন বাংলাদেশ লিমিটেড। প্রতিষ্ঠানটি ‘Know Corona Bot’ নামের ফেসবুক পেজ থেকে এই সুবিধা চালু করেছে। পেজের মেসেঞ্জার ইনবক্সে গিয়ে Get Started বাটনে ক্লিক করলেই সেবাটি চালু হবে। এরপর আপনি জানতে পারবেন করোনা ভাইরাস সম্পর্কিত তথ্য এবং কিছু প্রশ্নের সঠিক উত্তর দিলে জানা যাবে আপনি এ ভাইরাসে আক্রান্ত কি না?